1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগর সংক্ষিপ্ত সংবাদ আকদ অনুষ্ঠান সম্পন্ন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার (জিয়া) কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী বিএনপির ত্যাগী নির্যাতিত নেতা কাজী জাহাঙ্গীর উজিরপুরের শিকারপুর গ্রামে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত। উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগর সংক্ষিপ্ত সংবাদ আকদ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নান্না আকনের বড় মেয়ে শাম্মী আক্তারের সাথে আমানতগঞ্জ এলাকার খলিলুর রহমান মৃধা ও হাসনে হেনা মমতাজের বড় ছেলে মেহেদী হাসান মৃধার আকদ অনুষ্ঠান নগরীর স্টিমার ঘাট জামে মসজিদে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উভয় পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতার জানাজা অনুষ্ঠিত:
বরিশাল সদর উপজেলা বিএনপির নেতা ও চরকাউয়া ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন মানিক মিয়ার জানাজা নামাজ শুক্রবার জুম্মাবাদ তোফায়েল আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তাকে দাফন করা হয়।

সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:
সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিএনসিসি’র পূর্ণমিলনী অনুষ্ঠিত:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখার প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের অংশগ্রহণে ৫ ও ২৫ ব্যাটালিয়নের উদ্যোগে ১ম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, পুরস্কার বিতরণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন ২৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান (১ম বিএমএ)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ