1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

অতশী তালুকদার, ববি সংবাদদাতা: বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ তুলে আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব মিয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর নিচতলায় তিনি এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

শাকিব মিয়া ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সম্প্রতি প্রকাশিত ফলে দেখা যায়, তিনি ১৩টি বিষয়ের মধ্যে ৫টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এর আগেও প্রথম বর্ষে তিনি দুটি বিষয়ে ফেল করেছিলেন। তবে এবারের ফলাফলকে তিনি স্বাভাবিক হিসেবে মানতে নারাজ।

শাকিব মিয়ার দাবি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে হওয়া আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে টার্গেট করা হয়েছে। তিনি আরো বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা যখন উন্নয়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলাম, তখন বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রয় আমাকে হুমকি দিয়ে বলেছিলেন—তুমি আন্দোলনে সবসময় সামনে থাকো, তুমি তো সব বিষয়ে ফেল করবা। রেজাল্ট দেওয়ার পর দেখা গেল ঠিকই আমাকে ৫টি বিষয়ে ফেল করিয়ে দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. ধীমান কুমার রায় বলেন,”ড. ধীমান জানান, শিক্ষার্থী বিষয়টি নিয়ে একাধিকবার বিভাগের কাছে এসেছেন এবং উপাচার্যের কাছেও গিয়েছেন। তবে নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। শিক্ষার্থীর কোনো আপত্তি থাকলে নিয়মতান্ত্রিকভাবে খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণের জন্যও তাকে উৎসাহিত করা হয়েছে। তবে তিনি ভিন্ন পথ অবলম্বনের চেষ্টা করছেন, যা নিয়মতান্ত্রিক ভাবে সম্ভব নয়।”##

অতশী তালুকদার
বরিশাল বিশ্ববিদ্যালয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ