1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
“কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

“কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৭২ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: কাগজে-কলমে নয়, বাস্তবেই উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক ও কার্যকর পৌরসভায় রূপান্তর করা হবে”—এমন প্রত্যয় ব্যক্ত করে মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন।

রবিবার (১২ এপ্রিল) সকালে উজিরপুরের একটি অত্যাধুনিক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কথাও জানান।
অ্যাডভোকেট সুমন বলেন, “উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই এই পৌরসভা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত হোক। এ লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত সরকার আমলে পৌরসভাটি কাগজে-কলমে থাকলেও বাস্তবে এর তেমন কোনো কার্যক্রম ছিল না। একটি পূর্ণাঙ্গ পৌরসভায় যেসব নাগরিক সুবিধা থাকা প্রয়োজন—যেমন আধুনিক কলকারখানা, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা—তার কিছুই গড়ে ওঠেনি।”
বর্তমান অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, পৌরসভার কিছু যানবাহন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, যা বর্তমানে অবহেলায় নষ্ট হয়ে পড়ে আছে।
শেষে তিনি বলেন, “আমরা এমন একটি পৌরসভা গড়ে তুলতে চাই, যাতে কেউ উজিরপুর পৌরসভাকে নিয়ে আর ঠাট্টা-তামাশা করতে না পারে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ