1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২২ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠি জেলার রাজাপুর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-৪, মিরপুর। শনিবার (১১ এপ্রিল ২০২৬) ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো: মাসুম সরদার (৩০), পিতা মো: আওয়াল সরদার, গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আদাখোলা এলাকায়।
র‍্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি যৌথ দল সাভার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে আলহাজ্ব হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে মো: মিলন হাওলাদার (২৫)-এর ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে তাকে গুরুতরভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪, তারিখ: ৫ এপ্রিল ২০২৬)।
র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে র‍্যাব-৮-এর তৎপরতায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয় এবং পরবর্তীতে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ