1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল খোকন "ল‌‌" একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে

বেলাল হোসেন সিকদার//১১ই এপ্রিল রোজ শনিবার বরিশালের ঐতিহ্যবাহী খোকন “ল” একাডেমীর উদ্যোগে খোকন “ল” একাডেমি থেকে যারা ২০২৬ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকা ভুক্ত হয়েছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বরিশালের রায়পাশা কড়াপুর ইউনিয়নে অবস্থিত নিঃসর্গ পার্কের ডরমেটরিতে।

খোকন “ল” একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম খোকন বলেন আমি একটি ব্যতিক্রমধর্মী কোচিং সেন্টার প্রতিষ্ঠাতা করেছি যেখান থেকে প্রতি বছরই সফলতার সাথে বাংলাদেশ বার কাউন্সিল এর তালিকাভুক্ত হয়ে আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়ে থাকেন অনেকেই। তিনি আরো বলেন আমার উদ্দেশ্য হলো যারা আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হতে চায় তারা যেন সহজেই বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়ে আইনজীবী হতে পারেন সেজন্য আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি। আমি আমার প্রতিষ্ঠানকে কোন ব্যবসায়িক বা গতানুগতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলিনি এটা শুধু আইন শিক্ষার আদান-প্রদানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি।আমি যা জানি তা অন্যকে জানানোর চেষ্টা করি মাত্র।

খোকন “ল” একাডেমির উদ্যোগে ক্রেস্ট বিতরণ ও জমকালো সংস্কৃতি অনুষ্ঠান থেকে খোকন “ল” একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট রেজাউল ইসলাম খোকন ও আগত অতিথি বিন্দুদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন খোকন “ল” একাডেমির সদ্য বিদায়ী সাবেক ছাত্র,বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট বেলাল হোসেন সিকদার,এ্যাডভোকেট উজ্জ্বল কুমার দত্ত,এ্যাডভোকেট রিপন,এ্যাডভোকেট আল আমিন , এ্যাডভোকেট সোহেল জোমাদ্দার, এ্যাডভোকেট জাহিদ,এ্যাডভোকেট আবু হানিফ,এ্যাডভোকেট আসিফ খান, এ্যাডভোকেট রফিকুল ইসলাম শাহীন, এ্যাডভোকেট রেজাউল ইসলাম রুবেল, এডভোকেট তাহমিনা আইরিন, এ্যাডভোকেট উজ্জ্বল, ষএ্যাডভোকেট মিজানুর রহমান,এ্যাডভোকেট মনির হোসেন,এ্যাডভোকেট মোস্তফা সরদার,
এ্যাডভোকেট শান্ত দত্ত,এ্যাডভোকেট সোহাগ গাজী,এ্যাডভোকেট অলকেশ বৌদ্ধ,এ্যাডভোকেট রুপক কুমার দাস, এ্যাডভোকেট পলাশ চন্দ্র হালদার।

নবীন আইনজীবীদের মধ্য থেকে বেলাল হোসেন সিকদার বলেন খোকন “ল” একাডেমি একটি আইনজীবী হওয়ার অন্যতম পরিচিত কারিগরি প্রতিষ্ঠান। উক্ত একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক এ্যাডভোকেট জহিরুল ইসলাম খোকন স্যার প্রতিনিয়ত ক্লাস নেয়া এবং পড়া আদায় করা সেই সাথে টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা করা সহ সার্বিক দিক নির্দেশনামূলক উপদেশ দেয়ার কারণে আমরা ২০২৬ সালে উক্ত একাডেমি থেকে অনেকেই আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পেরেছি। তিনি উক্ত প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

খোকন “ল” একাডেমীর সাবেক ছাত্র এ্যাডভোকেট উজ্জ্বল দত্ত বলেন আমি খোকন স্যারের দিকনির্দেশনা ফলো করে সাফল্যের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হতে পেরেছি আমি বরিশাল বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমি খোকন স্যারের দীর্ঘআয়ু ও খোকন “ল” একাডেমীর শতভাগ সফলতা কামনা করছি।

খোকন “ল”একাডেমীর সাবেক সদ্য বিদায়ী ছাত্র এ্যাডভোকেট রিপন বলেন, আমরা খোকন ল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জহিরুল ইসলাম খোকন স্যারের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রম এবং দিক নির্দেশনামূলক উপদেশ গ্রহণ করে প্রথম বারেই এন্ডরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে নাম লেখাতে পেরেছি। তাই আমি উক্ত প্রতিষ্ঠানের সাফলতা কামনা করছি। তিনি আরো বলেন যারা আইনজীবী হতে চান তারা খোকন “ল” একাডেমিতে ভর্তি হতে পারেন কোন চিন্তা ভাবনা ছাড়াই আপনারা আমাদের মত সফল হবেন।

খোকন “ল” একাডেমীর ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্য থেকে একাধিক সিনিয়র এ্যাডভোকেট গন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সিনিয়র এ্যাডভোকেট হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বার এসোসিয়েশনের একাধিক সিনিয়র সদস্য তারা হলেন এ্যাডভোকেট শহিদ হোসেন,এ্যাডভোকেট শামসুজ্জামান নয়ন,এ্যাডভোকেট রেজাউল হক,এ্যাডভোকেট সুফিয়া ইসলাম,এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু,এ্যাডভোকেট মাইনুল ইসলাম সজল,এ্যাডভোকেট আ স ম জসিম উদ্দিন,ব্যারিস্টার পরশ প্রমূখ। উপস্থিত সকল সিনিয়র এ্যাডভোকেট গণ খোকন “ল” একাডেমির উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ