1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার শিকার পিতা-পুত্র - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার ১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮, বরিশাল কর্তৃক গ্রেফতার হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক 
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার শিকার পিতা-পুত্র

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮১৯ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয় গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র সহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । আহত ৪ জন উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে ৫ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার । থানায় অভিযোগ ও স্হানীয় সুত্রে জানাযায় গড়িয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম গোমস্তা (৫৭) এর কাছ থেকে টাকা ধার নেয় একই বংশের চাচাত ভাই মোঃ আসাদুল হক গোমস্তা (৪০)। পাওনা টাকা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ৩ এপ্রিল দুপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে ব্যবসায়ী মোঃ নজরুল গোমস্তার ছোট ভাই বড়াকোঠা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান (নাসির) গোমস্তা কে মারধর করে । বড় ভাই মোঃ নজরুল ইসলাম গোমস্তা বাদী হয়ে হামলার ঘটনা উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ সাধারণ ডাইরি করেন। সাধারণ ডাইরি নং ১৩৯ । থানায় অভিযোগ ও ডাইরির কথা জানতে পেরে মোঃ আসাদুল গোমস্তা ক্ষিপ্ত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠে । মোঃ নজরুল গোমস্তা ও তার স্ত্রী কানিজ ফাতিমা মিতা (৪৬) ২ পুত্র আবদুল্লাহ আল নোমান(২৬), মোঃ বায়জিত গোমস্তা (১৮), ভাই মাসুদুর রহমান (নাসির ) গোমস্তা (৪৫) মিলে ৩ এপ্রিল সন্ধ্যার পরে থানা থেকে বাড়ি ফেরার পথে গড়িয়া নতুন হাট পৌছালে মোঃ আসাদুল হক গোমস্তা নিজে সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মোঃ নজরুল গোমস্তা সহ তার পরিবারের উপর আতর্কীত হামলা করে। হামলায় নজরুল গোমস্তা নিজে,তার স্তী কানিজ ফাতিমা মিতা, পুত্র আবদুল্লাহ আল নোমান, ভাই মাসুদুর রহমান (নাসির) গোম্স্তা রক্তাক্ত গুরুত্বর জখম ও আহত হয় । আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । নজরুল গোমস্তা বাদী হয়ে মোঃ আসাদুল হক গোমস্তা(৪০), মোঃ আজীম গোমস্তা (২০)মোঃ ফরহাদ রাড়ী(২০),মোঃ ফাহিম হাওলাদার (১৮),মোঃ ইয়াছিন হাওলাদার (২২), মোঃ নাঈম রাড়ী সহ ২/৩ অজ্ঞাত নামা আসামী করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। নজরুল ইসলাম গোমস্তা বলেন ব্যবসা করার জন্য আমার কাছ থেকে টাকা ধার নেয় টাকা চাইতে গেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলাকরে। তিনি আরো বলেন টাকা আদায়ের জন্য বরিশাল বরিশাল জেলা বিজ্ঞ আদালতের এডভোকেট দিয়ে উকিল নোটিশ করানো হয়েছে, তার পরেও টাকা দিচ্ছে না।টাকা চাইতে গেলে হামলার স্বীকার হতে হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিকুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ