1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। উদ্ধার করা হরিনটি বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় হরিনটি দেখতে পেয়ে উৎসুক জনতা ধাওয়া করে। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর এলাকাবাসী হরিণটিকে অক্ষত অবস্থায় ধরে ফেলে। পরে স্থানীয়রা মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিজেদের হেফাজতে নিয়ে লালমোহন থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, হরিনটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে চলে আসে এবং এর আনুমানিক ওজন ৪০-৪৫ কেজির মতো হবে। হরিনটি পুরুষ।

 

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, “জনতা বাজার এলাকায় স্থানীয়রা হরিনটিকে ধরে বেধে রাখছিল। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা বন বিভাগের কাছে হরিনটি হস্তান্তর করেছি।

 

এ বিষয়ে লালমোহন উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের জন্য হরিণটি সম্ভবত নদীতে নেমেছিল। এরপর জোয়ারের স্রোতে ভেসে লোকালয়ে চলে আসে হরিণটি। উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। পরবর্তীতে কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ