1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের ধামুরায় অগ্নিকাণ্ডে ৮ ক্ষতি গ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের ধামুরায় অগ্নিকাণ্ডে ৮ ক্ষতি গ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজার বন্দরের পূর্ব পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১ এপ্রিল বুধবার বেলা ১১ টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা ও দেড় বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আঃ আজিজ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জমাদ্দার , উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফসহ অনেকে। উল্লেখ্য ৩১ মার্চ গভীর রাতে ধামুরা বাজারের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সম্মুখে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। এরপর স্থানীয়রা,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে পল্টি ফিড,স্টীল এর দোকান, ফার্নিচার এর দোকান,সেনেটারী মালামালের দোকান, টাইলস্ এর দোকান,ফিস ফিড এর দোকানসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়। ভুক্তভোগীরা হলেন ধামুরা বাজারের হাফসা পল্টিফিড এর মালিক মোঃ মশিউর রহমান, স্টীল দোকানের মালিক মোঃ বাদল হাওলাদার, হালাদার ফার্নিচারের মালিক পরিমল হালদার, জাকির সেনেটারীর মালিক মোঃ জাকির হোসেন, তাজোয়ার স্টিল দোকানের মালিক মোঃ হুমায়ুন কবির, হাফসা ফিস ফিড এর মালিক মোঃ শাহাবুদ্দিন ও শিশির কর্মকারের অফিস। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে এবং আরো সাহায্য সহযোগিতা করার প্রত্যায় ব্যাক্ত করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ