1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত শহীদ জিয়ার নিজ হাতে খনন করা খাল পুনরুদ্ধারের দাবি জানালেন রহমাতুল্লাহ মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩ নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার উজিরপুরে ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় ও মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের না-এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুরে জামায়াত কর্মীর হামলায় ২ বিএনপি কর্মী আহত বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ উজিরপুরে ১১ বছরের শিশুর গলায় ফাঁস 
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সার্বিক তত্ত্বাবধানে ও গজারিয়ার কৃতি সন্তান শিশির কুমার পাল বাপ্পির উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পে কারিগরি সহায়তা প্রদান করে বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতাল।

চক্ষু বিশেষজ্ঞ একদল চিকিৎসকের নেতৃত্বে চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে তিনশতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ৬৩ জন ছানি রোগীকে আগামী ৩ এপ্রিল বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। অপারেশন শেষে ওইসব রোগীদের আবার নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে।
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কাজী কবির হোসেন লিটন বলেন, বৈষম্যহীন, দারিদ্র্য ও রোগমুক্ত সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ