1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার উজিরপুরে ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় ও মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের না-এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুরে জামায়াত কর্মীর হামলায় ২ বিএনপি কর্মী আহত বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ উজিরপুরে ১১ বছরের শিশুর গলায় ফাঁস  কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন বরিশাল সিভিল সার্জন গোসিংগা গ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল আহসান ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধায় বরিশাল হোটেল কিং ফিশারের কনফারেন্স রুমে বরিশাল আহসান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: কামরুল আহসান হাসানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিএম কলেজের সাবেক জিএস শেখ নেয়ামুল করিম, বরিশাল জেলা শিক্ষা অফিসার (উপ-পরিচালক) মো: জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান গাজী, অধ্যক্ষ মো: ফরিদুল আলম, নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী, বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ বেগ, ট্রাস্টি ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি রেজা আকবর ফয়সাল, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান শামীম, জাহাঙ্গীর আলম কবির, সাংবাদিক জাকিরুল আহসান সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বরিশাল আহসান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: কামরুল আহসান হাসান জানান, সেচ্ছাসেবী সংঘঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করা, আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের পাশে দাড়ানো, নারী উদ্যোক্তা তৈরি করা, নারীদেরকে সাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরন করা, ঈদ-উল-আযহা ও ঈদুল ফিতরে উপহার প্রদান করা, অসুস্থ রোগীর চিকিৎসা সেবা এবং শীতকালে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা সহ সমাজের গুরুত্বপূর্ণ কাজে অংশীদার হওয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ