
মোঃএমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে ১১ বছরের শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । শিশুটির মরা দেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। স্হানীয় ও পরিবার সুত্রে জানাযায় ২০শে মার্চ সকালে সানুহার গ্রামের মোঃ হারুন হাওলাদারের শিশু পুত্র মোঃ ইউসুফ হাওলাদার (১১) বাড়ির সামনের বাগানে আম গাছের সাথে জুলন্ত অবস্থায় মরা দেহ দেখতে পায় । এরপর উজিরপুর মডেল থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্হানে গিয়ে মরা দেহটি উদ্ধার করে। বাড়ীর সামনের বাগানে আম গাছের সাথে
গার্মেন্টস সুতোর মোটা রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানাযায় । শিশু টি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় লোক সূত্রে জানা যায়। কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন তার সঠিক কারণ পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম শিশুটির মরা দেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।