1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ

  • প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক মহাসম্মিলনের দিন, যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা নিয়ে আসে। এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন সমাজের সব স্তরের মানুষ-বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতরা-সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

তাই সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক, সাম্যভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সবাই এগিয়ে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ