1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল অফিসঃ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের ন্যায় এবারেও ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন হেল্প দ্যা পুওর চিলড্রেন এবং ব্লাড ডোনেট ক্লাব। বরিশালের সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন হেল্প দ্যা পুওর চিলড্রেন (এইচপিসি) এবং ব্লাড ডোন্ট ক্লাব (বিডিসি) এর নেতৃবৃন্দরা। সংগঠনের প্রধান মোঃ মাহাবুব হোসেনের তত্ত্বাবধানে সংগঠনের আজীবন সদস্য সচিব বরিশাল জাতীয়তাবাদী দল বিএনপি র সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা বরিশাল ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর জাহিদুর কবীর জাহিদের সভাপতিত্বে বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক লিটু সহ সংগঠনের নেতৃবৃন্দরা ১৮ মার্চ বরিশাল নগরীর বটতলা বাজার সংলগ্নের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কয়েক শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ১০ টাকায় ঈদের বাজারের কর্মসূচি উদ্ভোদন করেন। সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন হেল্প দ্যা পুওর চিলড্রেন (এইচপিসি) এবং ব্লাড ডোন্ট ক্লাব (বিডিসি) এর সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান মোঃ মাহাবুব হোসেনের আয়োজিত “১০ টাকায় ঈদের বাজার” কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা যায়, ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য বিশেষ এই বাজারের আয়োজন করা হয়। এ সময় প্রত্যেককে ১০ টাকার বিনিময়ে ১ কেজি পোলাও চাউল, ৫০০ গ্রাম সেমাই, ২৫০ গ্রাম গুড়া দুধের প্যাকেট,১ কেজি চিনি। যা প্রতিটি পরিবার মাত্র ১০ টাকার বিনিময়ে সংগ্রহ করার সুযোগ পায়। ফলে অনেক নিম্ন আয়ের পরিবার স্বল্প খরচে ঈদের বাজার করতে পেরে স্বস্তি প্রকাশ করেন। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, মানুষের কল্যাণে পূর্বের ন্যায় ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে সংগঠন। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এমন উদ্যোগ দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ অনেক অসহায় পরিবারের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ