1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঈদকে সামনে রেখে বরিশালে র‍্যাব-৮’র অভিযান - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঈদকে সামনে রেখে বরিশালে র‍্যাব-৮’র অভিযান

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৯৬ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, পরিবহন খাতে সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বরিশালে র‌্যাব-৮ তাদের অভিযান জোরদার করেছে।

র‌্যাব-৮ সূত্র জানায়, টিকিট কালোবাজারি প্রতিরোধ, যাত্রী হয়রানি বন্ধ এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বরিশালের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর করা এবং বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শনের বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন বাস টার্মিনাল ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করার পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
র‌্যাব-৮ আরও জানায়, ঈদকে ঘিরে সক্রিয় হয়ে ওঠা চোর চক্র, টিকিট কালোবাজারি এবং অজ্ঞান ও মলম পার্টি দমনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ