1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার

  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, রিটেন ও ভাইভা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার।

সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল এমএ পাস করেন, বরিশাল বিএম কলেজ থেকে বিএ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, বরিশাল ল কলেজ থেকে এলএলবি সম্পূর্ণ করে বাংলাদেশ বার কাউন্সিল এর সকল পরীক্ষায় প্রথমবারে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।

সাংবাদিক মোঃ বেলাল হোসেন শিকদার দীর্ঘ প্রায় এক যুগ ধরে সুনাম ও দক্ষতার সাথে সংবাদকর্মীর দায়িত্ব পালন করে আসছেন।তিনি বরিশালের বিভিন্ন লোকাল পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্যবস্থাপনা সম্পাদক,যুগ্ম সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দৈনিক জাতীয় ও অনলাইন পত্রিকার বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছেন।

অ্যাডভোকেট,সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার বলেন আমি দীর্ঘদিন আমার সাধ্যমত চেষ্টা করেছি সংবাদ কর্মী হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরার সাদা কে সাদা কালোকে কালাই উপস্থাপনা করার চেষ্টা করেছি, বর্তমানে আমি বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটের সনদ পরীক্ষায় উত্তীর্ণ হয় বরিশাল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হয়েছি। তিনি আরো বলেন সত্য, ন্যায় ইনসাফ, দেশ জাতি, মানবতার ও ইসলামের পক্ষে আইনি সেবা দিতে পারি জনগণকে এজন্য সাংবাদিক বেলাল হোসেন সকলের কাছে দোয়ার আবেদন করেছেন। অ্যাডভোকেট বেলাল হোসেন সিকদার এর শ্রদ্ধেয় পিতা দীর্ঘ ১০ বছর পূর্বে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) বর্তমানে তার স্ত্রী,এক কন্যা,মমতাময়ী মা,দুই ভাই ও এক বোন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ