1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ব্যবসায়ী অপহরণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি তাপস রায় গ্রেপ্তারের দাবি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার উজিরপুরে ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় ও মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের না-এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুরে জামায়াত কর্মীর হামলায় ২ বিএনপি কর্মী আহত বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ উজিরপুরে ১১ বছরের শিশুর গলায় ফাঁস  কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন বরিশাল সিভিল সার্জন গোসিংগা গ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ব্যবসায়ী অপহরণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি তাপস রায় গ্রেপ্তারের দাবি

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : বরিশালে নার্সারি ব্যবসায়ী মো. মিলন শেখকে অপহরণ করে আটকে রাখা ও হত্যাচেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাশাপাশি পলাতক প্রধান আসামি তাপস রায়কে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। রবিবার (১৫ মার্চ) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলন শেখের ভাগ্নে সিহাব রানা লিখিত বক্তব্যে এসব দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সংঘটিত এই অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনা সমাজের নৈতিক অবক্ষয় এবং আইন-শৃঙ্খলার প্রতি চরম অবজ্ঞার জঘন্য উদাহরণ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার ইছাকাঠী প্রধান সড়ক এলাকার বাসিন্দা ও নার্সারি ব্যবসায়ী মো. মিলন শেখকে গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে বিকাল আনুমানিক ৫টা পর্যন্ত অপহরণ করে আটকে রাখা হয়।

তিনি অভিযোগ করেন, এয়ারপোর্ট থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে ২ নম্বর আসামি মনোজ বিক্রমের ভাড়াটিয়া বাসায় মিলন শেখকে আটকে রাখা হয়। এ সময় ১ নম্বর আসামি তাপস রায়ের নেতৃত্বে অন্যান্য আসামিরা ভুক্তভোগীর পরিবারের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মিলন শেখকে হত্যার চেষ্টা চালানো হয়।

ঘটনার পর পুলিশ মনোজ বিক্রম ও সুমন সমাদ্দারকে আটক করলেও প্রধান আসামি তাপস রায় এখনো পলাতক রয়েছে। অভিযোগ করা হয়, তাপস রায় বিভিন্নভাবে মিলন শেখের পরিবারকে হুমকি দিয়ে আসছে এবং মামলা তুলে না নিলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা অপহরণ মামলার আসামি তাপস রায়, মনোজ বিক্রম ও সুমন সমাদ্দারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

এ সময় নার্সারি ব্যবসায়ী মিলন শেখ, বরিশাল নার্সারি মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রানা পালসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ