
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সৌদি সরকারের দেয়া খেজুর ৮৪টি এতিমখানার মাদ্রাসায় সুষম বণ্টন করেন উপজেলি নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১৪ মার্চ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এতিমখানার মাদ্রাসায় মাহে রমযান উপলক্ষ্যে সৌদি সরকারের দেয়া খেজুর বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন,উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ আহাদ সুমন। এছাড়াও উপস্থিত ছিলো বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ মাদ্রাসার পরিচালক বৃন্দ । বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন সৌদি আরব সরকারের দেয়া খেজুর উপজেলার ৮৪ টি এতিমখানার মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন সরকারি অনুদানের সকল ধরনের সহায়তা সুষম বণ্টন করা হবে।