1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ রমজান, ১১ মার্চ বুধবার বিকাল ৪টায় বরিশাল বিএম কলেজের কনফারেন্স হলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল জেলার আহ্বায়ক অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের মহাসচিব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম, জোটের যুগ্ম মহাসচিব মোঃ আরিফুল রহমান তুহিন, জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোঃ আবুল কালাম এবং মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজান মেনন।
এ সময় আরও বক্তব্য রাখেন বাকশিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ হারুন অর রশিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ মোঃ মনজুরুল হক জিসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঝালকাঠী জেলার আহ্বায়ক অধ্যাপক এজাজ হাসান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান নকিব, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আলমতাজ কলি, কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক ও বরিশাল মহানগর সম্পাদক মোঃ নুরুল হক, বরিশাল জেলা সাধারণ সম্পাদক মোঃ জুনায়েত হোসেন খান এবং বরিশাল মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ