1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই 

  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ রফিকুল ইসলামের বিকল্প নাই বলে ভাবছেন হারতা ইউনিয়নের সচেতন মহল ও এলাকাবাসীর । মোঃ রফিকুল ইসলাম হারতা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহন করেন। শিশু কাল থেকেই সদ্য আলাপি, বিনয়ী, সৎ. ও পরোপকারি হয়ে গড়ে উঠেছেন। ছোট বেলা থেকে বিএনপির রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন । তার রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা বানিজ্য সাথে এলাকার মাটি মানুষের কথা চিন্তা করে বিএনপির রাজনীতি করে থাকেন । অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একাধিকবার নির্যাতিত ও মামলা হামলার শিকার হয়েও পিছু হটেননি তিনি । অন্যায়ের সাথে আপোষ করাটা কখনো বুঝতেন না তিনি । বর্তমানেও তিনি উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন বিএনপির সহ-সাধারন সম্পাদক, হারতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, হারতা বাজার বন্দরে মৎস্য বাজারের স্বনামধন্য ব্যবসায়ী ও মৎস্য বাজারের, সৎস্য আরৎ এর সভাপতি, হারতা শিশু কানন কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা পরিচালক,হারতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং ও পি টি আই কমিটির সাবেক সদস্য, হারতা বন্দরের নুর আমান বায়তুল জামে মসজিদের ভূমি দাতা হিসেবে সৎ সাহসীকতার সাথে কাজ করে আসছেন। এছাড়াও এলাকায় রাজনৈতিক কর্মকান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন মুলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। গরীব দুখী মানুষের সামাজিক উন্নয়ন কর্মকান্ডের নিজ অর্থাআয়নে সহযোগীতা করে থাকেন তিনি। রাজনৈতিক ভাবে জাতীয়তাবাদি দল বিএনপির আদর্শকে বিশ্বাস ও ভাল বেসে জীবন সঙ্গী হিসাবে বেঁচে নিয়ে জীবনের দীর্ঘ সময় পারি দিয়ে দূর্বার গতিতে পথ চলছেন। রাজনীতি জীবনে শত প্রতিকুলতার মাঝেও এমনকি স্বৈর শাসকের চোখ রাঙ্গানিতে ভয় না করে ভয়কে জয় করেছেন তিনি। হারতা ইউনিয়ন বিএনপির নেতা কর্মিদের সু-সংগঠিত করে দলকে শক্তিশালী করে রেখেছেন। বাকি জীবনের দিন গুলি তার আদর্শিক দল বিএনপিতেই কাটাবেন বলে এমনটাই মনে করছেন এলাকাবাসী । রফিকুল ইসলাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে দিন কাটিয়েছেন । বাকি জীবন গুলোও তার অনুসারী হয়ে মানুষের সেবায় দিন কাটাতে চান তিনি। দেশ নায়ক তারেক জিয়ার চিন্তা চেতনা ও মুল্য বোধকে কাজে লাগিয়ে হারতা ইউনিয়নের রুপ সজ্জায় সজ্জিত করে মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করবেন বলে এমন ধারনা সচেতন মহলের। এ ছারাও হারতা এলাকার সকল অসমাপ্ত কাজকে সমাপ্ত করে উজিরপুর হারতা এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রফিকুল ইসলামের বিকল্পে অন্য কিছু ভাবছেননা এলাকাবাসী । এই উন্নয়ন মুলক চিন্তা চেতনাকে সাধুবাদ জানিয়ে হারতা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্পে অন্য কিছু ভাবতে পারছেননা তারা । দল থেকে অথবা একক ভাবে প্রার্থী হলে বিপুল ভোটে জয়যুক্ত করে হারতা এলাকায় মানুষের কষ্ট লাঘব করে দৃষ্টান্ত রাখতে চান বলে মনে করেন সচেতন মহল এলাকাবাসী ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ