1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ববিতে বাঁধন-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ববিতে বাঁধন-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৭৯ 0 বার সংবাদি দেখেছে

ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট, বরিশাল জোন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২২০৬ নম্বর শ্রেণিকক্ষে সংগঠনের সাধারণ সদস্য ও কার্যনির্বাহী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।

প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও সংগঠনটি এই বিশেষ কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন-এর শিক্ষক ও ছাত্র উপদেষ্টাগণসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ তামিম হোসেন। আলোচনা সভায় বক্তারা রক্তদানের গুরুত্ব এবং সংগঠনের সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সংঘটনের সভাপতি মোঃ তামিম হোসেন বলেন:
আজকের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলকে বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা চাই আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায় এই ইউনিটকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এবং সেবামূলক কাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার করেন।

অতশী তালুকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ