1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৪ 0 বার সংবাদি দেখেছে

ববি প্রতিনিধি,বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষানবিশ সদস্য, সহযোগী সদস্য ও পূর্ণাঙ্গ সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও জমকালো আয়োজনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ২০১ নম্বর কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আরিফ হোসাইন।

আলোচনাসভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রেসক্লাবের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

ইফতারের আগে প্রেসক্লাবের সদস্যরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ