1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ভাতিজার থাক্কায় চাচা নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ভাতিজার থাক্কায় চাচা নিহত

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭০ 0 বার সংবাদি দেখেছে

এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামে ছাগলে কুমড়া গাছ খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই ও বড় ভাইর ঝগড়ায় ভাতিজার থাক্কায় চাচা নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ টার দিকে নিজ বাড়িতে ঘটনা ঘটে । স্হানীয় ও নিহতর পরিবার সুত্রে জানাযায় চাউলাহার গ্রামের মোঃ মোতাহার হাওলাদারের পুত্র মোঃ সেকেন্দার হোসেন হাওলাদার (৬৫) এর জমিতে কুমড়া গাছ আপন বড় ভাই মোঃ মোশারফ হোসেন হাওলাদার (৭৫) এর ছাগলে কুমড়া গাছ খেয়ে ফেলে। ছাগলে কুমরা গাছ খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ৩ টার দিকে ঝগড়া হয়। দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার সময় মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ আকতার হোসেন (৪০) মোঃ সেকেন্দার হোসেনকে থাপ্পড় ও ২/৩ বার থাক্কা দেয় এর পর অসুস্থ হয়ে পরলে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ শুনে উজিরপুর থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে,মৃতদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের স্ত্রী নাছরিন বেগম সাংবাদিকদের বলেন ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার সময় আমার স্বামীকে ভাশুরের ছেলে আকতার থাপ্পড় ও থাক্কা দেয় এরপর অসুস্থ হয়ে পরে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার মৃত বলে ঘোষনা করে। উজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম বলেন লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল মর্গে প্রেরণ করা হবে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ