1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য রাজিব আহসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন আব্দুল জব্বার।

এই শুভেচ্ছা বার্তাকে অত্যন্ত ইতিবাচক আচরণ হিসেবে দেখছে এলাকাবাসী। রাজনৈতিক শিষ্টাচার এবং সংস্কৃতি চর্চায় এটি একটি উজ্জল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তারা।
এর আগে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েও হেরে গিয়েছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবদুল জব্বার। সেখানে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। আর দাঁড়িপাল্লার অর্ধেক ভোট পেয়ে ৩য় অবস্থানে গেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ