1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় থাকা স্বত্বেও ইজারা কার্যক্রমের ঘোষণা দেয়ায় ক্ষুব্ধ ও হতাশ ভুক্তভোগী সংখালঘু পরিবার ও ব্যবসায়ীসহ এলাকাবাসী। ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার হারতায় জেএল ১৩ নং হারতা মৌজায় এসএ-১০৫৮নং দাগের দক্ষিণ দিক দিয়া.৬০ একর হাল ১১৩২ নং দাগের পূর্ব দিক দিয়া ৪.২৬ একর একুনে ৪.৮৬ একর ভূমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে। বাদী মোহনলাল বৈরাগী গং বনাম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গং বিবাদী। মহামান্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, সিভিল রিভিশন মোকদ্দমা নং ৩৯২৬/২০২৫ এব যার গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে উল্লেখ থাকে এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে,নিম্ন বর্ণিত সম্পত্তি সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৩৯২৬/২০২৫নং মোকদ্দমায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ আজাবুল্লাহ ইং- ৩/৯/২০২৫ তারিখ রিভিশন মোকদ্দমাটি শুনানীর জন্য গ্রহন করিয়াছেন এবং নিম্নরূপ আদেশ প্রদান করিয়াছেন যে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বহাল থাকা অবস্থায় নিম্ন তফসিল বর্ণিত ভূমি সম্পর্কে হারতা উত্তর পাড় নতুন হাট বাজারের সম্পত্তি দর্শাইয়া ইজারা/খাস উত্তোলন না করার জন্য উক্ত ভূমিতে আমাদের ভোগ দখলে কোন বাধা বিঘ্ন সৃষ্টি না করার জন্য এবং উপজেলা নির্বাহী অফিসার এবং আহবায়ক,হাট বাজার দরপত্র মূল্যায়ন কমিটি উজিরপুর,বরিশাল এর কার্যালয়ের ইং ১৮/২/২০২৫ তারিখের স্মারক নং০৫.১০.০৬৯৪.০০৬.০৫.০০২.২৫.১৫৫ এর মাধ্যমে তফসিল বর্ণিত ভূমি হইতে কোন ইজারার টাকা/খাস উত্তোলন না করার জন্য নির্দেশ দেন আদালত। এরপরে ইজারার জন্য কার্যক্রমের ঘোষণা দেয়ায় হতাশ সংখালঘু পরিবার,ব্যবসায়ী ও এলাকাবাসী। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সংখালঘু পরিবার ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ