
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী গন মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে উঠান বৈঠকে লক্ষ জনতার ঢল। ৯ ফেব্রুয়ারি বিকেলে উজিরপুর সরকারি ডব্লিউবি ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গনে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। প্রধান বক্তা হিসেবে গঠন মূলক বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন। বক্তৃতা করেন উজিরপুর উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান। । এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি,সম্পাদকসহ লক্ষ জনতা। এদিকে এনপিপির প্রার্থী আম মার্কার শাহেব আলী রনি বিনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান । বক্তব্য কলে প্রধান অতিথি বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন ১২ ফেব্রুয়ারি কোন অপশক্তি মাথাচাড়া না দিতে পারে এবং ভোট কারচুপি না করতে পারে তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটগ্রহনের শুরু থেকে ভোট গননা শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার নির্দেশ দেন তিনি।