1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গাভা গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : বরিশালে জামায়াত আমির উজিরপুরের শিকারপুর ইউনিয়নে উঠান বৈঠকে আপনাদের সবার সহযোগিতা নিয়ে নতুন একটি সমাজ গঠন করতে চাই-সরফুদ্দিন সান্টু শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী মেহেন্দিগঞ্জে জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ উজিরপুরের শিকারপুর ইউনিয়নের উঠান বৈঠকে জিয়া ও খালেদা বেগমের আদর্শে দেশ চালাতে পারে তারেক রহমান দোয়া চাইলেন -সরফুদ্দিন সান্টু দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল –৬ (বাকেরগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, দীর্ঘ বছর যাবত বাকেরগঞ্জে অনেক মন্ত্রী এমপি এসেছেন। কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন আসেনি। কেননা এখনো বাকেরগঞ্জের অনেক এলাকায় যেতে বেগ পেতে হয়। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। এবারের নির্বাচনে যদি জনগণ আমাকে দায়িত্ব দেয় তাহলে প্রথমেই এসব কাজে মন দেব। ৬ ফেব্রুয়ারী শুক্রবার মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহমুদুন্নবী বলেন, এদেশের প্রতিটি ইঞ্চি মাটি কনা সুজলা সুফলা শস্য শ্যামলে ভরে দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালবেসে অগণিত নেয়ামত দিয়েছেন, ৫৪ বছর এই দেশটা স্বাধীন হয়েছে সেই থেকেই তো বাকেরগঞ্জে এমপি আসছে গেছে বিভিন্ন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বলেছেন আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন সামাজিক বৈষম্য দূর করিবেন মানুষের অভাব মোচন করিবেন,কিন্ত অতীতের কোনো প্রতিনিধি ই এলাকার রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা আপনাদের নিরাপত্তা কোনোটিই দিতে পারেননি ব্যর্থ হয়েছেন। এবার আপনাদের সময় এসেছে ন্যায় ও ইনসাফের পক্ষে একজন সৎ ও আদর্শবান ব্যক্তির পক্ষে সমাজের অবহেলিত ও চোর ডাকাত দালাল মুক্ত একটি সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান জনসমাবেশে বাকেরগঞ্জের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় হাজার হাজার জনতা সমস্বরে দাঁড়িপাল্লার স্লোগান দেয়। সেই মঞ্চে বরিশালের ১১ দলীয় জোটের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ