
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি ঃ বরিশাল – ২ (উজিরপুর – বানারীপাড়া) আসনের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গড়িয়া গাভা গ্রামে গড়িয়া গাভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ধানের শীষের মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠীত হয়েছে । ৭ জানুয়ারী শুকবার মাগরিব নামাজ বাদ ৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাজু মৃধা মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম শিকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম – সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন , বড়াকোঠা ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, কেন্দ্রীয় যুব দলের সদস্য মোঃ সজিব হাসান, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, সাধারন সম্পাদক মোঃ কাইয়ুম খান, কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন গোমস্তা, বিএনপি নেতা ও ইটালি প্রবাসী মোঃ আরাফাত হোসেন কালু । এছাড়াও ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী উপস্হিত ছিলেন । বক্তারা বলেন ধানের শীষে ভোট দিয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করবেন।