1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেহেন্দিগঞ্জে জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেহেন্দিগঞ্জে জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ সরকারী পাতারহাট আর.সি কলেজ মাঠে আগামী ৬ ফেব্রুয়ারী আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেদিন জনসমাবেশে প্রধান অতিথির ভাষণ দিবেন তিনি। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে দলটির নেতাকর্মীরা।

এদিকে সমাবেশের দুইদিন আগে হঠাৎ করে আরসি কলেজ মাঠ ও এর আশপাশ ছেয়ে গেছে ধানের শীষের ফেষ্টুন ও ব্যানারে। বরিশাল-৪ আসনের বিএনপি মনোননিত প্রার্থী রাজিব আহসানের ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার ও ফেষ্টুন লাগানো হয়েছে মাঠের চারিদিক এবং সমাবেশস্থলে আশেপাশের পথে। দেখলে মনে হয় সেখানে জামায়াতের নয় বিএনপির কোন সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এটিকে গায়ে পড়ে লাগতে আসা বলে মন্তব্য করেছেন স্থানীয় জামায়াত কর্মীরা। তারা বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। আমাদের নেতার আগমেন আমরা দু’একটি শুভেচ্ছা বিলবোর্ড দিতে পারি। সেখানে উল্টো তারা তাদের ফেষ্টুন ব্যানার দিয়ে এমন ভাবে ঢেকে ফেলেছেন যেন আমরা এখন কিছু সাটাতে গেলে তারা সেটা নিয়ে নোংরা রাজনীতি করতে পারে।
জামায়াতের বরিশাল-৪ আসনের মিডিয়া বিভাগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যূণতম রাজনৈতিক শিষ্টাচার থাকলে এহেন কাজ কোন রাজনৈতিক দল করতে পারে না। যেখানে একটি রাজনৈতিক দলের প্রধান আসবে। সেই মাঠের আশপাশে অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন এভাবে টানানো কোন লেভেলের শিষ্টাচার?
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তাদের উচিৎ ছিল আমাদের দলীয় প্রধানের আগমনের অনুষ্ঠানে সহযোগিতা করা। উল্টো তারা এখানে পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝামেলা করতে চাচ্ছে। এ আচরণ অগণতান্ত্রিক। এমন দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা জনগণের সাথে কেমন আচরণ করবে এটি তার একটি নমুনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ