
মোঃএমদাদুল কাসেম সেন্টু উজিরপুর প্রতিনিধিঃ”বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দুর করা হবে,এতে ঘুষ বা কোন দালালের প্রয়োজন হবেনা। সরাসরি আমার কাছে আসলে আমি হাসিমুখে সবার কথা মনোযোগ সহকারে শুনবো এবং উন্নয়ন মূলক কাজ নিরলসভাবে করে যাবো” বামরাইলে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যপক আয়োজনে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপির হাজারো নেতাকর্মীরা পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এসময় বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা,উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রবাসী সৈয়দ সিরাজুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সভাপতি ও উজিরপুর-বানারীপাড়া বিএনপির মিডিয়া ম্যানেজার আ ফ ম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল,সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার, সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী,সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজামান কমরেড, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সপন মল্লিক, জাতীয়তাবাদী কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কবির হাসান মৃধা, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আঃ হালিম হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসময় বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে। একাধিক ভোটার ও সমর্থকরা জানান,অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রতাশ্যা করছেন এবং বিএনপির বিজয় সু- নিশ্চিত। উজিরপুর-বানারীপাড়ায় জনজরীপ ও জনসমর্থনে এগিয়ে থাকা বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে বিজয়ী হবেন। এদিকে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু সভাকক্ষ ছেড়ে মাঠে জনগণের কাছে গিয়ে দিক নির্দেশনা মূলক বক্তৃতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।