
মোঃএমদাদুল কাসেম সেন্টু উজিরপুর প্রতিনিধিঃ” শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছেন, সেই আদর্শ নিয়ে দেশ নায়ক তারেক রহমান দেশ পরিচালন করতে পারে সকলের কাছে দোয়া চাইলেন” “বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দুর করা হবে,এতে ঘুষ বা কোন দালালের প্রয়োজন হবেনা। সরাসরি আমার কাছে আসলে আমি হাসিমুখে সবার কথা মনোযোগ সহকারে শুনবো এবং উন্নয়ন মূলক কাজ নিরলসভাবে করে যাবো” শিকারপুর ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে শিকারপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যপক আয়োজনে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার মাগরিব নামাজ বাদ উজিরপুর উপজেলার শিকারপুর ৯ ওয়ার্ডে সোনার বাংলা বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপির হাজারো নেতাকর্মীরা পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এসময় শিকারপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ মকবুল হোসেন খান এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সত্তার মল্লিকএর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ হাইউম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ খোকন ডাকুয়া, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসময় বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে। একাধিক ভোটার ও সমর্থকরা জানান,অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রতাশ্যা করছেন এবং বিএনপির বিজয় সু- নিশ্চিত। উজিরপুর-বানারীপাড়ায় জনজরীপ ও জনসমর্থনে এগিয়ে থাকা বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে বিজয়ী হবেন। এদিকে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু সভাকক্ষ ছেড়ে মাঠে জনগণের কাছে গিয়ে দিক নির্দেশনা মূলক বক্তৃতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।