1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৫ 0 বার সংবাদি দেখেছে

নাজমুল হক মুন্না, উজিরপুর :বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে এ পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন খান (দা.)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা সাব্বির আহমেদ (দা.)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিম উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা রেজাউল করিম খাকি ও মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জামি‘য়া ইসলামিয়া মহিলা ইয়াতিমখানার সভাপতি মীর মেহেদী।
অনুষ্ঠানে পাগড়ি প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় অগ্রগতি কামনা করেন এবং সমাজ ও উম্মাহর খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ