1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ একজনকে আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ একজনকে আটক

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ অলিউদ্দিন বেপারী হিজলা প্রতিনিধিঃ

বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের চর কুশরিয়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় দেশীয় অস্ত্র,মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।এ সময় মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার (৫০) নামে এক জনকে আটক করা হয়েছে।

শনিবার গভীর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় ।
হিজলা সেনা ক্যাম্প প্রেসলিষ্টের মাধ্যমে জানানো হয় ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়।৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলা উপজেলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি চালায়।

অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি চাইনিজ কুড়াল,৩টি মোবাইল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার,চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ