1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ধানের শীষে ভোট দিলে তারেক জিয়া প্রধান মন্ত্রী হবে - এস সরফুদ্দিন সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ধানের শীষে ভোট দিলে তারেক জিয়া প্রধান মন্ত্রী হবে – এস সরফুদ্দিন সান্টু

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ” আমাকে ও ধানের শীষে ভোট দিলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, আমিএমপি নির্বাচিত হলে কোন কমিশন লাগবেনা, নিরলসভাবে উন্নয়ন মূলক কাজ ও জনসেবা করে যাবো” শোলক ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে উঠান বৈঠকে এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণার অংশ হিসেবে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ৩০ জানুয়ারি শুকবার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন। বিকেলে শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আজিজ মোল্লা এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন জমাদ্দার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, মোঃ জামাল হোসেন তালুকদার উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ন-সম্পাদক আঃ রহিম হাওলাদার সেতু, কেন্দ্রীয় সংসদের ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর খান সাগর, উপজেলা যুবদলের সভাপতি ও বিএনপির মিডিয়া ম্যানেজার আ ফ ম সামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক,বড়াকোঠা ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল,জল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান,ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা,শোলক ইউনিয়নের সহ- সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মনির, ইউনিয়ন সভাপতি মোঃ ছালাম হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার, শোলক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা,সদস্য সচিব মোঃ কাইউম খান, কৃষক দলের সদস্য সচিব মোঃ সপন মল্লিক, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্হার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দৃষ্টি প্রতিবন্ধী মোঃ মনিরুল ইসলাম,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির হোসেনসহ শোলক ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় উপস্থিত নেতাকর্মীরা “ভোট দিবে কিসে,ধানের শীষে”এ শ্লোগান দেয়। প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ধানের শীষে ভোট দিবেন গনতন্র পূর্ণঃপ্রতিষ্ঠা করার জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারন করে তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ