1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক- ৩ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক- ৩

  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৪ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্প। অভিযানে এক মাদক ব্যবসায়ী, তার স্ত্রী ও এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ৬২ ইবি ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হক–এর নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসি চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এক মাদক ব্যবসায়ীর পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হাওলাদার কালা (৩২), তার স্ত্রী মোছাঃ রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মোঃ হোসেন ঢালী (৩৩)–কে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুইটি দা, দুইটি চা পাতি, তিনটি চাকু/ছুরি, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হাওলাদার কালা বকসি চর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে। অপর আটক মাদক সেবনকারী মোঃ হোসেন ঢালী হাতিয়া এলাকার বাসিন্দা।
পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ