1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের জল্লা ইউনিয়নে উঠান বৈঠকে অনুষ্ঠানে বক্তব্য কালে বলেন বিএনপি জিতলে শান্তিতে ঘুমাতে পারবেন সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের জল্লা ইউনিয়নে উঠান বৈঠকে অনুষ্ঠানে বক্তব্য কালে বলেন বিএনপি জিতলে শান্তিতে ঘুমাতে পারবেন সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩২৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণার বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভীওয়েট সংসদ সদস্য প্রার্থী গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু পথসভা,গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ২৬ জানুয়ারি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপির শত শত নেতাকর্মী পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। বিকাল ৩ টায় জল্লা ইউনিয়নের কারফা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বালির মাঠে উঠান বৈঠকে জল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে ও যুব নেতা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, মোঃ জামাল হোসেন তালুকদার উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার, জল্লা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, এলাকা বাসীর পক্ষে প্রফেসর শংকর বৈদ্য, উপজেলা যুবদলের সভাপতি আ,ফ,ম সামছুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা,সদস্য সচিব মোঃ কাইউম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, সদস্য সচিব মোঃ সপন মল্লিকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত নেতাকর্মীরা “ভোট দিবে কিসে,ধানের শীষে”এ শ্লোগান দেয়। এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু  সম্প্রদায়ের ও বিএনপি নেতা কর্মিদের উদ্যোশে বলেন ধানের শীষে ও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে শান্তিতে ঘুমাতে পারবেন এবং কাউকে চাঁদা দিতে হবেনা, তিনি আরও বলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারন করে তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে। একাধিক ভোটার ও সমর্থকরা জানান,অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রতাশ্যা করছেন এবং বিএনপির বিজয় সু- নিশ্চিত। উজিরপুর-বানারীপাড়ায় জনজরীপ ও জনসমর্থনে এগিয়ে থাকা বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে বিজয়ী হবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ