1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা : বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু রবিবার (২৫ জানুয়ারি) সকালে উজিরপুরের গুঠিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সভায় তিনি সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, প্রচার সম্পাদক হিমেল, সদস্য শামসুল আলম জুলফিকার ও আব্বাস আলী তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন খান, সিনিয়র সভাপতি এস এম আলাউদ্দীন, সহ-সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি এ এফ এম সামসুদ্দোহা আজাদ এবং পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিঞা।
সভায় সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের হয়রানি বা হেনস্থার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকরা যেন নির্বিঘ্নে ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে।
সাংবাদিকরা এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংবাদ পরিবেশন, ভোটপ্রচারণা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রার্থীদের সঙ্গে এ ধরনের খোলামেলা মতবিনিময় অংশগ্রহণমূলক গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ