1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে স্বচ্ছ ভোট উপহার দিতে সর্বাত্মক নজরদারি থাকবে-জেলা প্রশাসক খায়রুল আলম সুমন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ?
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে স্বচ্ছ ভোট উপহার দিতে সর্বাত্মক নজরদারি থাকবে-জেলা প্রশাসক খায়রুল আলম সুমন

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৪২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “মানুষের আশানুরূপ স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া হবে,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণে দায়িত্বরত কর্মকর্তাদের সোচ্চার থাকতে হবে,পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় সঠিক নিয়মে ও সঠিক সময়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে” বরিশালের উজিরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালায় এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞা জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ খায়রুল আলম সুমন। এছাড়া উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এবং অনুষ্ঠানের সভাপতি মোঃ আলী সুজা বলেন “ভোটগ্রহণে দায়িত্বরত কর্মকর্তাদের আয়নার কাচের মতো সততা ও স্বচ্ছ ভাবে দায়িত্ব পালন করতে হবে”জাল ভোটের কোন সুযোগ নেই, ভোটগ্রহনে দায়িত্বরত কর্মকর্তা বা ভোটাররা কোন অনিয়মের সাথে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেয়া হবেনা, প্রশাসন শক্ত অবস্থানে থাকবে,ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে। ২৪ জানুয়ারি বেলা ১১ টায় উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা’র সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ রোকুনুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,উজিরপুর সেনা ক্যাম্প এর সেকেন্ড ইনচার্জ লেফটেন্যান্ট মেজর এস.জিসান জাকি রকি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ