
নিজস্ব প্রতিবেদক: বরিশাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে বরিশালের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল কিডস ক্যাম্পাস। এ প্রতিষ্ঠানের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
বিগত বছরের তুলনায় এবছর ফলাফল আরও ভালো হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে স্কুলের অভিভাবক ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বরিশাল কিডস ক্যাম্পাসের পরিচালক বলেন, শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে আমরা এবং অভিভাবকরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। আমাদের স্কুলের মানসম্মত শিক্ষা কার্যক্রম ও সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তোলে।
বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, বরিশাল কিডস ক্যাম্পাসের শিক্ষার মান, শিক্ষকদের নৈতিকতা এবং স্কুলের পরিবেশ শিশুদের পড়ালেখায় উদ্বুদ্ধ করছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ নভেম্বর শনিবার সকালে বরিশাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত প্রায় ১০০ টি স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।