1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশালে সম্পন্ন হলো দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। ২০ ও ২১ জানুয়ারী বরিশাল প্রেসক্লাবের সভাকক্ষে প্রশিক্ষণে অংশ নেন অর্ধশত সংবাদকর্মী।

সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রশিক্ষক ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, দ্যা ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান ও পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, সাংবাদিকরা একই সাথে এ দেশের নাগরিক। তাই গণভোটে হ্যা ভোটের পক্ষে আমাদের সবাইকে থাকতে হবে। সাধারণ মানুষকে গণভোটের হেতু অবহিত করণে সকল সাংবাদিকের ভুমিকা রাখতে হবে। সকল অনিয়ম রুখতে দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে। যেখানে অনিয়ম সেখানেই পেশাদারিত্বের সাথে বাঁধা দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হিরা, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম মোফাজ্জেল ও রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ সময় বরিশালের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ