1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে বিএনপি প্রার্থী সরফুদ্দিন সান্টু'র মতবিনিময় সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে বিএনপি প্রার্থী সরফুদ্দিন সান্টু’র মতবিনিময় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর গনমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপজেলা বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় ২০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টায় উজিরপুর বিএনপির অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ- সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, মোঃ সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সহ-সভাপতি মোঃ রাজ্জাক সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিগণ । এসময় এস সরফুদ্দিন আহমেদ সান্টু নেতা কর্মিদের উদ্যোশে নির্বাচন নিয়ে বিভিন্ন গঠন মুলক বক্তব্য প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ