1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমান বেহুন্দি জাল ধ্বংস - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ?
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমান বেহুন্দি জাল ধ্বংস

  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমান বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। গতকাল ১৬ জানুয়ারী (শুক্রবার) বরিশাল সদর উপজেলার আওতাধীন একাধিক নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি বেহুন্দি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, প্রতি বছরের ন্যায় মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত বিশেষ কম্বিং অপারেশন অভিযান ২০২৬ এর ২য় ধাপের কার্যক্রম শুরু হয় ১৬ জানুয়ারী। এরই ধারাবাহিকতায় ১ম দিনেই আনসার ব্যাটালিয়ন সদস্যদের সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইনের নেতৃত্বে সদর উপজেলার আওতাধীন একাধিক নদিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কীর্তণখোলা, আরিয়াল খাঁ ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে টুমচর টাওয়ার এলাকা থেকে ৫ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন জানান, ২য় ধাপের অভিযানের ১ম দিনে ৫ টি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ বছর বিশেষ কম্বিং অপারেশন অভিযান ৪টি ধাপে মোট ৩০দিন পরিচালিত হবে। তিনি আরো জানান, মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে অবৈধ জাল ধ্বংসের এ অভিযান চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ