
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার ২ নং ও ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী,গনমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র উপস্থিতিতে উজিরপুর পৌরসভার ২ নং ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইচলাদী বাসষ্ট্যান্ডে পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ বাবুল খলিফা,উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম নিপু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার,পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু,সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার,২নং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছবুর হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করেছে।