1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঊজিরপুর শ্রমিক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঊজিরপুর শ্রমিক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২৮ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ৩ বারের সাবেক সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরিশালের উজিরপুর উপজেলার শ্রমিক দলের উদ্যোগে ব্যাপক আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহষ্পতিবার উজিরপুর মহিলা কলেজ মাঠে উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজামান কমরেড সরদার এর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ ইউসুফ,উপজেলা বিএনপির সদস্য ইমরান সরদার,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান হোসেন, সিনিয় সহ-সভাপতি মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হান্নান হাওলাদার, গৌরনদী উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ রুবেল গোমোস্তা,বরিশাল জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাফাউল সরদার সম্রাট,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান মিঠু। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নারী-পুরুষসহ হাজারো মানুষ। দীর্ঘক্ষন দোয়া মোনাজাতের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে। এসময় উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড বলেন তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের আমলে ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের নির্যাতিত হয়েছে। ক্রসফায়ার থেকে জীবন বাঁচাতে বিএনপির বহু নেতাকে জন্ম ভূমির মাটি ছেড়ে বিদেশে আশ্রয় নিতে হয়। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিশাক্ত শ্লো-পয়োজন দিয়ে হত্যা করা হয়েছে। তাই এ শোককে শক্তিতে পরিনত করে শ্রমিক দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করা হবে এবং উজিরপুর উপজেলা শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে অগ্রনী ভূমিকা পালন করবে বলে ঘোষণা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ