1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের ইচলাদী জামিয়া হাশেমিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের ইচলাদী জামিয়া হাশেমিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইচলাদী জামিয়া হাশেমিয়া ফয়জুল উলুম মাদ্রাসা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানের মুহতামিম ও প্রতিষ্ঠাতা মাওলানা ডি. এম. আল আমিনের সার্বিক তত্ত্বাবধান এবং ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা বজলুর রহমান (সাবেক নায়েবে মুহতামিম, মুসলিমপাড়া কওমী মাদ্রাসা), বিশিষ্ট সমাজসেবক জনাব সাইদুর রহমান ইকবাল, উজিরপুর প্রেসক্লাব-এর সভাপতি, বিশিষ্ট কলামিস্ট ও উপদেষ্টা জনাব এমদাদুল কাশেম সেন্টু, প্রতিষ্ঠানের সহ-সভাপতি জনাব আদম আলী হাওলাদার, সাবেক শিক্ষক মাওলানা রিয়াজুল ইসলাম, উপদেষ্টা মাওলানা রাকিবুল ইসলাম, সাবেক শিক্ষক মাওলানা এইচ. এম. শিহাব, মাওলানা আরাফাত হোসেন , মসজিদ কমিটির সভাপতি মোঃ আউয়াল খান, জনাব তারিকুল ইসলাম দুলালসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম ও প্রতিষ্ঠাতা মাওলানা ডি. এম. আল আমিন একজন ত্যাগী, নিরলস পরিশ্রমী ও দূরদর্শী আলেম। প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, সময় ও অর্থের বহু ত্যাগ ও কুরবানী করেছেন। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মাঝেও তাঁর অদম্য মনোবল, আন্তরিকতা ও আল্লাহর ওপর পূর্ণ ভরসার ফলেই আজ প্রতিষ্ঠানটি একটি সুসংগঠিত ও সুনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
উল্লেখ্য, এ প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর দ্বিতীয় শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হওয়ার গৌরব অর্জন করে। তাদের মধ্যে মোসা. আলিফা মারজান সারা বাংলাদেশে বোর্ডের মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করে ৫টি গোল্ডেন A+ লাভ করে। এছাড়াও ৮ জন শিক্ষার্থী A+ এবং ২ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন করে।
অনুষ্ঠানে মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় মেধাবী শিক্ষার্থী এবং বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি ও সাফল্য অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়—তিনি যেন এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে দ্বীনি ও দুনিয়াবি ইলমে সমৃদ্ধ করেন এবং কৃতি শিক্ষার্থীদের দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করেন—আমিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ