
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ খায়রুল আলম সুমন। ১৫ জানুয়ারি দুপুর ২ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে সম্ভাব্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও বিভিন্ন শ্রেনি পেশার ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ খায়রুল আলম সুমন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত),মোঃ নুর হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারীসহ সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা। উজিরপুর উপজেলা মতবিনিময় সভার পূর্বে প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ খায়রুল আলম সুমন উজিরপুর উপজেলা পরিষদের সম্মুখে প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।