1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জুলাইতে যারা প্র‍ান দিয়েছেন তারা আমাদের দায়বদ্ধ করে গিয়েছেন -অধ্যাপক আলী রিয়াজ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জুলাইতে যারা প্র‍ান দিয়েছেন তারা আমাদের দায়বদ্ধ করে গিয়েছেন -অধ্যাপক আলী রিয়াজ

  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: জুলাইতে যারা প্র‍ান দিয়েছেন তারা আমাদের দায়বদ্ধ করে গিয়েছেন, বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

রোববার (১১ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরন উদ্দেশ্য বরিশাল বিভাগীয় ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন ‘আপনাদের ভোটে যাদের নির্বাচিত করবেন তারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবে। কিন্তু দেশ পাঁচ বছরের জন্য না। আমরা সকলে দেশের মালিক, সকলে গনভোটের মাধ্যমে নির্দেশনা দিবো দেশ কিভাবে চলবে। আর যাতে কোন মায়ের বুক খালি না হয় তার জন্যই গনভোট। জাতীয় সনদ কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নয়। দীর্ঘ ৯ মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাই সনদ তৈরী হয়েছে। আর সেটারই বাস্তবায়ন করতে হবে ১২ ফেব্রুয়ারীর ভোটে।’

অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘দেশে ভিন্নমত, দল থাকবে কিন্তু ভবিষ্যতে দেশ ক্যামন হবে সেটা নির্ধারন করবে জনগন।
জাতীয় সনদের মাধ্যমে নির্বাচন কমিশন ও স্বাধীন পিএসসি বোর্ড গঠিত হবে যাতে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতাশীনদের নাম ভাঙিয়ে কোন চেয়ারে না বসতে পারে।’

তিনি বলেন, ‘৭১ সালে আমরা তো পিছিয়ে পড়ার জন্য যুদ্ধ করিনি। তাহলে কেনো আমরা এক জায়গায় দাড়িয়ে থাকবো।
সেই জায়গা থেকে আমরা দেখেছি, জুলাইয়ে আন্দোলনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্র‍ী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু প্রধানমন্ত্র‍ী নয় তা মন্ত্রীপরিষদ থেকে সবাই পালিয়েছে।

গনভোট সম্পর্কে আলী রিয়াজ বলেন, ‘এর আগেও দেশে তিনবার গনভোট হয়েছিলো। কিন্তু এবারের গনভোট ভিন্ন। অতীতে আমরা দেখেছি সংসদে যা ঠিক করা হয় আমরা তাতে সম্মতি দেই। এবারে গনভোট বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে সংসদে যেতে হবে জনপ্র‍তিনিধিদের।’

বাংলাদেশের সংবিধান নিয়ে এতদিন ছেলে খেলা হয়েছে জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ আরো বলেন ১৭ মিনিটে এ দেশে সংবিধান সংশোধন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেশের সকল মানুষের সমর্থন ছিলো। যা বাতিল করা হয়েছে দুই-তৃতীয়াংশের সমর্থনে। এরপর থেকে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় উচ্চকক্ষের অনুমতি লাগবে মানে ৫১টি ভোট লাগবে।’

‘রাষ্ট্রপতির ক্ষমার নামে এতদিন যে তামাশা করা হয়েছে জাতীয় সনদে তা হবে না উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির আসলে নিজে ক্ষমা করেন না। রাজনৈতিক ফায়দা হাসিলে তার নামে ক্ষমার চিঠি ইস্যু হয়।

জাতীয় সনদে- সংসদে এমন ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে নিজ দলের বেইনসাফি কথার বিরুদ্ধে দলের নেতারা কথা বলতে পারবে। যা সব রাজনৈতিক দল একমত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার ইমামদের উদ্দেশ্য বলেন, ‘সমাজে মানুষ আপনাদের কথা বিশ্বাস করে এবং শোনো, তাই আপনাদের সকলকে উচিত মানুষকে গনভোট সম্পর্কে সচেতন করা।’
তিনি বলেন, ‘গত এক বছর ধরে আমরা যে সংস্কারের প্রস্তুতি নিয়েছিলাম। তা যদি বাস্তবায়ন না হয় তাহলে আবার দেশ খুনি মাফিয়াদের কাছে চলে যাবে।

বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ