1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের গার্লস স্কুলের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে সীমাহীন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের গার্লস স্কুলের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে সীমাহীন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩২৬ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শেরেবাংলা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । স্থানীয় সুত্রে জানা যায় তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের সরকার হাসিনার আমলে প্রধান শিক্ষক মিজানুর রহমান এন টি আর,সি নিয়োগ বানিজ্য,বোর্ড কর্তৃক বহিস্কৃত শিক্ষককে মোটা অংকের ঘুষের বিনিময় পুনরায় যোগদান,সহকারী প্রধান শিক্ষক নিয়োগে মোটা অংকের ঘুষ বানিজ্য,আওয়ামীলীগের দোসরদের সহায়তায় ক্ষমতার দাপটে নীজ প্রতিষ্ঠানে ছোট ভাইয়ের স্ত্রী ও তার মেয়েকে চাকরি দেন, শোকজের নাটক সাজিয়ে শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি,পুরুষ শিক্ষকদের নারী কেলেঙ্কারির নাটক সাজিয়ে তাদের কাছ থেকে অর্থ বানিজ্য, এক কর্মচারীর বিরুদ্ধে টাকা চুরির অপবাদ দিয়ে নিজেই টাকা আত্মসাৎ করে,গরীব শিক্ষার্থীদের বঞ্চিত করে উপবৃত্তির টাকা নিজের মেয়ে ও ভাইয়ের মেয়েকে টাকা দেয়ার অভিযোগ, প্রাইভেট বানিজ্যসহ সীমাহীন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঘুষ ও দূর্ণীতির মাধ্যমে গড়েছেন অডেল সম্পদ। এ নিয়ে উজিরপুর উপজেলার শিক্ষাঙ্গনে ক্ষোভ রয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন আমাকে হেও পূর্ন করার জন্য একটি মহল অপ প্রচার চালাচ্ছে। উজিরপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন জানান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই দূর্ণীতিবাজ শিক্ষককে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন উজিরপুরবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ