1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের প্রশাসনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের প্রশাসনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু,উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা,উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের ইমাম মাওঃ মোঃ নুরুল হক আজাহারী। এছাড়াও উপস্থিত ছিলো শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লীগন । দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন বেগম খালেদা জিয়া “গৃহবধু থেকে আপোষহীন দেশনেত্রী,এক মহাকাব্যের অবসান”। এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ