1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতীদলের কমিটি ঘোষণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতীদলের কমিটি ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে

 

বাবুগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে চাঁদপাশা ইউনিয়নের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ অনুষ্ঠিত এই ঘোষণার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে আলমগীর হোসেন বাদশাকে আহ্বায়ক, মোঃ ফারুক হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং কামাল হোসেন খানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে চাঁদপাশা ইউনিয়নের তাঁতী শ্রমিক ও তাঁত শিল্পের সঙ্গে জড়িত মানুষের অধিকার আদায়ে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

কমিটি ঘোষণার পত্রটি বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক মোঃ সোহাগ ও সদস্য সচিব শহিদুল ইসলাম মৃধা স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে প্রকাশ করা হয়। এতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠন পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা তাঁতীদলের নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করলে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং আগামী দিনে জাতীয়তাবাদী আন্দোলনে বাবুগঞ্জ উপজেলার তাঁতী সমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন এবং এলাকার তাঁতী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ