1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩০ 0 বার সংবাদি দেখেছে

বাকেরগঞ্জ প্রতিনিধি : রাজিউর রহমান মাসুম: বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) আসনের জন্য বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়া বিভিন্ন রাজনৈতিক দলের ৬ ( ছয়) জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পরে বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, গন অধিকারের পরিষদের প্রার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নিকট আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

 

মনোনয়নপত্র জমা দিতে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এবং দলের সমর্থন দৃঢ়ভাবে প্রকাশ পায়।

 

বিকেল ৩ টায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, জামায়াত নেতা এম আনোয়ার হোসেন সিকদারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপির পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান বিকেল ৪টায় সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার, সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেল ৫ টায় গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন সানু সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম হাসান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও মুসলিম লীগ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কুদ্দুস মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান রিটার্নিং অফিসার ও বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন।

এর আগে রবিবার ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেয়। এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকুন ডাকুয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ